শাস্তি পাচ্ছে সাউথইস্ট ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে কোম্পানিটিকে ৯ কোটি টাকার বেশি অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ২.৫১ টাকা করে ৩৩৫ কোটি ৬৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৩% হিসেবে ৪০ কোটি ১২ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৭% ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে কোম্পানিটিকে ৯ কোটি টাকার বেশি অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ২.৫১ টাকা করে ৩৩৫ কোটি ৬৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৩% হিসেবে ৪০ কোটি ১২ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৭% হিসাবে ৯৩ কোটি ৬২ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। মুনাফার বাকি ২০১ কোটি ৯৫ লাখ টাকা বা ৬০% রিটেইন আর্নিংস রাখা হবে।
অথচ ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
এ হিসাবে সাউথইস্ট ব্যাংককে অতিরিক্ত আয়করের শাস্তির কবলে পড়তে হবে। এই কোম্পানিটির পর্ষদ নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ ঘোষণা করায় ৯৩ কোটি ৬২ লাখ টাকার বোনাস শেয়ারের টাকার উপরে ১০% হারে ৯ কোটি ৩৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।
উল্লেখ্য ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সাউথইস্ট ব্যাংকের বর্তমানে ১ হাজার ৩৩৭ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। শনিবার (০৯ মে) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯.৮০ টাকায়।