অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) চলতি বছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.১১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৪.৩৮ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.২৭ টাকা বা ৯ শতাংশ।

এ কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.১৮ টাকা। যার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) চলতি বছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.১১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৪.৩৮ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.২৭ টাকা বা ৯ শতাংশ।

এ কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.১৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৪.৯৫ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৭৭ টাকা বা ১৬ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫.৪৫ টাকায়।