গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ১০.০০ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ১০.০০ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৭৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ ও এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৬৮ শতাংশ ইউনিট দর বেড়েছে।