স্কারলেট জোহানসন ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’-এ
মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো চরিত্র ব্ল্যাক উইডো দিয়ে বিশ্বজুড়ে পরিচিত হলিউড অভিনেত্রী Scarlett Johansson এবার পা রাখতে চলেছেন ডিসি ইউনিভার্সে। বহুল প্রতীক্ষিত সিনেমা The Batman: Part II–এ তাকে যুক্ত করার খবরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত The Batman–এর সিক্যুয়াল এই সিনেমায় আগের মতোই ব্রুস ওয়েন বা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন Robert Pattinson। তার সঙ্গেই প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন স্কারলেট জোহানসন।
সিনেমাটির পরিচালক Matt Reeves বরাবরের মতো রহস্য বজায় রেখেই নতুন ...
মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো চরিত্র ব্ল্যাক উইডো দিয়ে বিশ্বজুড়ে পরিচিত হলিউড অভিনেত্রী Scarlett Johansson এবার পা রাখতে চলেছেন ডিসি ইউনিভার্সে। বহুল প্রতীক্ষিত সিনেমা The Batman: Part II–এ তাকে যুক্ত করার খবরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত The Batman–এর সিক্যুয়াল এই সিনেমায় আগের মতোই ব্রুস ওয়েন বা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন Robert Pattinson। তার সঙ্গেই প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন স্কারলেট জোহানসন।
সিনেমাটির পরিচালক Matt Reeves বরাবরের মতো রহস্য বজায় রেখেই নতুন কাস্টের ইঙ্গিত দেন। গত ১৪ মে তিনি নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে স্কারলেটের ২০১৩ সালের সিনেমা Under the Skin–এর একটি দৃশ্য শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “Next stop, Gotham… welcome.”—এই পোস্টের পরই শুরু হয় জোর গুঞ্জন।
ভক্তদের একাংশের ধারণা, ছবিতে স্কারলেটকে দেখা যেতে পারে হার্ভি ডেন্ট–এর স্ত্রী গিল্ডা ডেন্ট চরিত্রে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শুধু স্কারলেটই নন, সিক্যুয়ালে আরও নতুন মুখ যুক্ত হওয়ার খবরও শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, Sebastian Stan অভিনয় করতে পারেন হার্ভি ডেন্ট বা টু-ফেস চরিত্রে। পাশাপাশি প্রবীণ অভিনেতা Charles Dance–কে দেখা যেতে পারে ক্রিস্টোফার ডেন্ট চরিত্রে।
আগের সিনেমার জনপ্রিয় কয়েকটি চরিত্রও ফিরছে নতুন কিস্তিতে। জিম গর্ডন চরিত্রে থাকছেন Jeffrey Wright, আলফ্রেড চরিত্রে Andy Serkis, এবং পেঙ্গুইন চরিত্রে আবারও দেখা যাবে Colin Farrell–কে।
তবে প্রথম সিনেমায় সেলিনা কাইল বা ক্যাটওম্যান চরিত্রে অভিনয় করা Zoë Kravitz এই সিক্যুয়ালে থাকছেন না বলেই জানা গেছে।
ম্যাট রিভস ও Mattson Tomlin–এর যৌথ চিত্রনাট্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান Warner Bros. জানিয়েছে, চলতি বছরেই শুরু হবে ছবির শুটিং।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বিশ্বজুড়ে ২০২৭ সালের ১ অক্টোবর মুক্তি পাবে বহুল আলোচিত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’।