তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে এক-তৃতীয়াংশ স্বতন্ত্র পরিচালক বাধ্যতামূলক হচ্ছে
বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা এক-পঞ্চমাংশ থেকে বাড়িয়ে এক-তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গত ১৪ মে কর্পোরেট সুশাসন বিধিমালা ২০২৬-এর খসড়া প্রকাশ করা হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে।
খসড়া বিধিমালার মূল দিকগুলো হলো—
পর্ষদে ন্যূনতম ৫ ও সর্বোচ্চ ২০ জন পরিচালক (এসএমই প্ল্যাটফর্মে সর্বোচ্চ ১০)।
পর্ষদের অন্তত এক-তৃতীয়াংশ বা ন্যূনতম ৩ জন স্বতন্ত্র পরিচালক।
প্রতিটি পর্ষদে কমপক্ষে একজন নারী ...

প্রতিটি পর্ষদে কমপক্ষে একজন নারী পরিচালক বাধ্যতামূলক।
উদ্যোক্তা ও পরিচালকরা মিলিয়ে অন্তত ৩০% শেয়ার ধারণ করতে হবে।
স্বতন্ত্র পরিচালক ৩ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন; সর্বোচ্চ দুই মেয়াদ (৬ বছর), এরপর ৩ বছরের বিরতি।
স্বতন্ত্র পরিচালকের জন্য ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা (নারীদের ক্ষেত্রে ৮ বছর)।
অডিট, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট—এই তিনটি সাব-কমিটি গঠন।
চেয়ারম্যান ও এমডি/সিইও আলাদা ব্যক্তি হতে হবে।
চূড়ান্ত লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে; ৩ বছর দাবিহীন থাকলে তা সিএমএসএফে যাবে।
প্রতি বছর কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক এবং ইএসজি প্রতিবেদন উৎসাহিত করা হয়েছে।