বন্ড ইস্যু করবে টেকনো ড্রাগস
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগসের পরিচালনা পর্ষদ কোম্পানির ঋণ পুনর্গঠনের লক্ষ্যে ৫ বছর মেয়াদি মোট ৫০ কোটি টাকার কুপন বেয়ারিং বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত বন্ডের মধ্যে ২৫ শতাংশ রিডিমেবল এবং ৭৫ শতাংশ কনভার্টিবল বন্ড থাকবে।
গত ১৪ মে কোম্পানির ১৯৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বন্ড ইস্যু শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদনের ওপর নির্ভরশীল থাকবে।
কোম্পানির ...

কোম্পানির ইজিএম আগামী ২৪ জুন ২০২৬ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন ২০২৬। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে—ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে (https://technodrug.hybridegmbd.net) এবং সরাসরি উপস্থিতির জন্য নির্ধারিত স্থান হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০।
এছাড়া প্রস্তাবিত বন্ড ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসেবে এমটিবি ক্যাপিটালকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।