অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বাংলাদেশে ঋণগ্রহীতাদের ক্রেডিট মান নির্ধারণের উদ্দেশ্যে প্রস্তাবিত একটি বেসরকারি কোম্পানি First National Credit Bureau Limited (এফএনসিবিএল)-এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি এফএনসিবিএলের ন্যূনতম পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ সমপরিমাণ ৩ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রস্তাবিত কোম্পানিটি প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির পর কার্যক্রম শুরু করবে।

উল্লেখ্য, এফএনসিবিএলের কার্যক্রম শুরু করতে বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক।