ভুল হিসাবেই বিনিয়োগে আস্থা হারাচ্ছে শেয়ারবাজার- সংসদ সদস্য আবুল কালাম
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অস্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও দুর্বল অ্যাকাউন্টিং ব্যবস্থার কারণে শেয়ারবাজারে আস্থা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য আবুল কালাম। তিনি বলেন, সঠিক হিসাব শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি সুশাসনের মূল ভিত্তি। আর্থিক প্রতিবেদনে প্রকৃত চিত্র না থাকায় সম্পদের ভুল বণ্টন হচ্ছে, যা অর্থনীতি ও উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিরীক্ষকদের আরও সাহসী ও কার্যকর ভূমিকা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অস্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও দুর্বল অ্যাকাউন্টিং ব্যবস্থার কারণে শেয়ারবাজারে আস্থা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য আবুল কালাম। তিনি বলেন, সঠিক হিসাব শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি সুশাসনের মূল ভিত্তি। আর্থিক প্রতিবেদনে প্রকৃত চিত্র না থাকায় সম্পদের ভুল বণ্টন হচ্ছে, যা অর্থনীতি ও উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিরীক্ষকদের আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বুধবার (২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দি ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সহযোগিতায় ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) আয়োজিত ফার সামিটের ‘নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন: আসলেই কী গুরুত্বপূর্ণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। আর বিশেষ অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর অনলাইনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য আবুল কালাম বলেন, সঠিক অ্যাকাউন্টস শুধু আইনী বাধ্যবাধকতা নয়, এটা সুশাসনের ভিত্তি। আর্থিক প্রতিবেদনে সঠিক চিত্র উঠে না এলে সম্পদের ভুল বন্টন হয়। যা আমাদের সামগ্রিক অর্থনীতি ও উৎপাদনশীলতাকে ব্যাহত করে। এছাড়া দেশে ব্যাংকিং খাতে যে চাঁপ দেখা গেছে, তা অস্বচ্ছ আর্থিক হিসাবের বিপদ সর্ম্পক্যে অবহিত করে।
তিনি বলেন, শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থায়নে শেয়ারবাজারের উপর নির্ভর করতে হয়। তবে অস্বচ্ছ আর্থিক হিসাবে এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। একইসঙ্গে এ ধরনের আর্থিক হিসাব শেয়ার দরকে বাস্তবতা থেকে দূরে রাখে। স্বচ্ছ অ্যাকাউন্টস ছাড়া শেয়ারবাজারে আস্থা অর্জন করা সম্ভব নয়। এজন্য নিরীক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে গতানুগতিক কাজের বাহিরে এসে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। ভুল হিসাবের বিষয়ে তাদেরকে জোরালা ভূমিকা রাখতে হবে।
