অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণকে ঘিরে শেয়ারবাজার উত্থান-পতনে রয়েছে। যখন তার অপসারণের খবর আসে, তখন শেয়ারবাজারে উত্থান হয়। তবে সেটা যখন বাস্তবে হয় না, তখন পতনে ফিরে যায়। এভাবেই চলছে শেয়ারবাজার। এই অবস্থায় চলতি সপ্তাহ পতন দিয়ে শুরু হয়। যা সোমবারও বিদ্যমান ছিল। তবে মঙ্গলবারের ন্যায় বুধবারও (২০ মে) উত্থান হয়েছে।

শেয়ারবাজারের স্বার্থে বিনিয়োগকারীরা অনেক আগে থেকেই মাকসুদের অপসারণ চান। যার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণকে ঘিরে শেয়ারবাজার উত্থান-পতনে রয়েছে। যখন তার অপসারণের খবর আসে, তখন শেয়ারবাজারে উত্থান হয়। তবে সেটা যখন বাস্তবে হয় না, তখন পতনে ফিরে যায়। এভাবেই চলছে শেয়ারবাজার। এই অবস্থায় চলতি সপ্তাহ পতন দিয়ে শুরু হয়। যা সোমবারও বিদ্যমান ছিল। তবে মঙ্গলবারের ন্যায় বুধবারও (২০ মে) উত্থান হয়েছে।

শেয়ারবাজারের স্বার্থে বিনিয়োগকারীরা অনেক আগে থেকেই মাকসুদের অপসারণ চান। যার অপসারণেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের। কারন মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারন বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের অপসারন করা উচিত।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট। এর আগে সোমবার ২৩ পয়েন্ট ও রবিবার ১৯ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ৩৯ লাখ টাকার বা ২৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৪ টি বা ৫০.৯২ শতাংশের। আর দর কমেছে ১৩১ টি বা ৩৪.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.৭০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৭৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৩১ পয়েন্ট।