সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯৭৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২২.৬৭ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৭২ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.৬৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯৭৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২২.৬৭ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৭২ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.৬৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৭৬%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - এনসিসি ব্যাংকের ২.৯৩%, আরডি ফুডের ২.৮৭%, ডমিনেজের ২.৬৬%, টেকনো ড্রাগসের ২.৩৫%, লাভেলো আইসক্রীমের ১.৯৯%, মীর আখতারের ১.৭৮%, মুন্নু সিরামিকের ১.৫০%, এপেক্স স্পিনিংয়ের ১.৪৫% ও নাভানা ফার্মার ১.৩৮% লেনদেন হয়েছে।