নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’
ঈদুল আজহা উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছেন চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি, যা ঈদের বিশেষ উপহার হিসেবে দর্শক-শ্রোতাদের সামনে আসবে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া জানান, তিনি কথা দিয়েছিলেন নতুন গান নিয়ে ফিরবেন—আর সেই প্রতিশ্রুতি রেখেই আসছে এই গান। একই সঙ্গে তিনি জানান, এবারের ঈদের উদযাপন তার জন্য আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। ...
ঈদুল আজহা উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছেন চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি, যা ঈদের বিশেষ উপহার হিসেবে দর্শক-শ্রোতাদের সামনে আসবে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া জানান, তিনি কথা দিয়েছিলেন নতুন গান নিয়ে ফিরবেন—আর সেই প্রতিশ্রুতি রেখেই আসছে এই গান। একই সঙ্গে তিনি জানান, এবারের ঈদের উদযাপন তার জন্য আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
ফোক-পপ ঘরানার গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে SVF এবং Bling Music-এর ব্যানারে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।
বিনোদন জগতে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল সংগীতশিল্পী বেলাল খান-এর একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি কিছু বিতর্কও তৈরি করেছিল।
এরপর ২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়। আসন্ন ‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার কণ্ঠে পঞ্চম একক গান।
এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে একটি সফল স্টেজ শোতে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। সংশ্লিষ্টদের আশা, ঈদ উৎসবে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।
