টানা ৫ কার্যদিবসের উত্থান দিয়ে ছুটিতে শেয়ারবাজার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। এরমধ্যে শনিবার (২৩ মে) বড় উত্থান হলেও অন্যসব দিন তুলনামূলক কম ছিল।
রবিবার (২৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩৬ পয়েন্টে। যা আগের ৪ কার্যদিবসের উত্থানের মধ্যে শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৭৭৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। এরমধ্যে শনিবার (২৩ মে) বড় উত্থান হলেও অন্যসব দিন তুলনামূলক কম ছিল।
রবিবার (২৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩৬ পয়েন্টে। যা আগের ৪ কার্যদিবসের উত্থানের মধ্যে শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৭৭৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯০২ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৩ কোটি ৪৪ লাখ টাকার বা ১৪ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬১ টি বা ৪১.৩৯ শতাংশের। আর দর কমেছে ১৩৬ টি বা ৩৪.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯২ টি বা ২৩.৬৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৯১০ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১৩৯ পয়েন্ট।