গরমের মধ্যে শুটিং শেষে পাওয়া স্বামীর ছোট্ট যত্ন যে কতটা আনন্দের হতে পারে, তারই এক মজার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার সেই ফেসবুক স্ট্যাটাস ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে হাস্যরস।

স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, শুটিং থেকে ফেরার পর স্বামী তানজিম হাসান তাকে সন্ধ্যায় কোল্ড কফি বানিয়ে দেন। বিষয়টি তাকে ভীষণ খুশি করে। অভিনেত্রীর ভাষায়, “গত পরশু শুটিং থেকে ফেরার পর তানজিম আমাকে কোল্ড কফি বানিয়ে দিয়েছিল। আমার ...

গরমের মধ্যে শুটিং শেষে পাওয়া স্বামীর ছোট্ট যত্ন যে কতটা আনন্দের হতে পারে, তারই এক মজার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার সেই ফেসবুক স্ট্যাটাস ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে হাস্যরস।

স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, শুটিং থেকে ফেরার পর স্বামী তানজিম হাসান তাকে সন্ধ্যায় কোল্ড কফি বানিয়ে দেন। বিষয়টি তাকে ভীষণ খুশি করে। অভিনেত্রীর ভাষায়, “গত পরশু শুটিং থেকে ফেরার পর তানজিম আমাকে কোল্ড কফি বানিয়ে দিয়েছিল। আমার খুব ভালো লেগেছে… আমার হাজবেন্ড বোঝে গরমে শুটিং কত কষ্ট!”

তবে সমস্যা বাধে ক্যাফেইনে। শবনম ফারিয়া জানান, চা বা কফি খেলে তার শরীরে ক্যাফেইনের প্রভাব ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত থাকে। তাই পুরো কফি শেষ না করে তিনি স্বামীকে বলেন, “আমার কাল সকালে উঠতে হবে। আমি বরং ক্যামোমাইল টি খাই, তুমিই কফিটা খাও।”

এরপরই শুরু হয় গল্পের মজার অংশ। শবনম ফারিয়া জানান, তিনি নিয়মিত ত্বকের যত্নে চাল ধোয়া পানির বরফ ব্যবহার করেন। গরমে মেকআপের আগে এই বরফ মুখে ঘষলে মেকআপ দীর্ঘ সময় ভালো থাকে।

পরদিন সকালে আইস ট্রেতে বরফ কম দেখে স্বামীর কাছে জানতে চাইলে তানজিম হাসান খুব নির্দোষ মুখে জানান, তিনি ওই বরফ দিয়েই কোল্ড কফি বানিয়েছিলেন। শবনম ফারিয়ার ভাষ্যে,“উনি বলল, ‘তোমার রাইস ওয়াটার ফেলব কেন? আইস ট্রে থেকে আইস নিয়ে কফি বানাইসি!’”

তখনই পুরো বিষয়টি পরিষ্কার হয় অভিনেত্রীর কাছে। তিনি মজা করে লেখেন, “যা ভাবছিলাম তাই। উনি পোলাওর চাল ধোয়া পানির বরফ দিয়ে কোল্ড কফি বানিয়ে খাইছে। তাই কফির মধ্যে extra ‘ঘ্রাণ’ ছিল!”

শবনম ফারিয়ার এই হাস্যরসাত্মক স্ট্যাটাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও মজা করে নানা মন্তব্য করছেন, আর অনেকেই বলছেন—এমন ‘ইনোসেন্ট’ স্বামী সত্যিই বিরল!