আবারও ড্যাফোডিলের শেয়ার ইস্যু বাতিল করল বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স–এর ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ গত বছর সহযোগী প্রতিষ্ঠান ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে তারা বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে গত ২১ মে কমিশন এক চিঠির মাধ্যমে আবেদনটি বাতিল করে দেয়।
এর আগে, গত বছরের ১১ নভেম্বর ...

এর আগে, গত বছরের ১১ নভেম্বর ডিএসই জানায়, ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের অংশ হিসেবে ড্যাফোডিল কম্পিউটার্স ১৫ টাকা মূল্যে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার শেয়ার ইস্যু করতে চেয়েছিল। প্রস্তাবিত শেয়ার ইস্যুর মোট মূল্য ধরা হয়েছিল ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’-এর কাছে কোম্পানিটির কোনো ঋণ থাকত না; এর পরিবর্তে তারা শেয়ার পেত।
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে, কারণ প্রস্তাবিত ইস্যু মূল্য ১৫ টাকা হলেও ওই সময় ড্যাফোডিল কম্পিউটার্সের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল প্রায় ১৪২ টাকা ৫০ পয়সা।
উল্লেখ্য, এর আগেও ড্যাফোডিল কম্পিউটার্স একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল। সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন করা হয়। তবে সেই আবেদনও গত বছরের ৭ আগস্ট বিএসইসি নামঞ্জুর করে দেয়।