অর্থ বাণিজ্য প্রতিবেদক :   ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৭ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এরে ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে হাজার কোটি টাকা।

মঙ্গলবার (০২ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪০৬ পয়েন্টে। যা সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৭ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এরে ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে হাজার কোটি টাকা।

মঙ্গলবার (০২ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪০৬ পয়েন্টে। যা সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯১২ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৩ লাখ টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩০ টি বা ৫৮.৫২ শতাংশের। আর দর কমেছে ১১৬ টি বা ২৯.৫২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৯৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৮১ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৪৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৬১ পয়েন্ট।