অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মার চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৩২ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৪৯ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১.১০ টাকা বা ৩২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মার চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৩২ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৪৯ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১.১০ টাকা বা ৩২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.২১ টাকা বা ২১ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৫৩ টাকায়।