অর্থ বাণিজ্য প্রতিবেদক :   ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৯ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এরে ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৫ পয়েন্টে। যা চলতি সপ্তাহের বুধবার ৩৫ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ছুটির আগে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৯ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এরে ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৫ পয়েন্টে। যা চলতি সপ্তাহের বুধবার ৩৫ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ৯ কার্যদিবসে সূচক বেড়েছে ২৭২ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭২ কোটি ৪৬ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪২ টি বা ৬১.৮৯ শতাংশের। আর দর কমেছে ১০৪ টি বা ২৬.৬০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৫১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২ টির, কমেছে ৭৪ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৬৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১০৫ পয়েন্ট।