অর্থ বাণিজ্য প্রতিবেদক :   ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ১০ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে দেড় হাজার কোটি টাকা।

রবিবার (০৭ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৬ পয়েন্টে। যা গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৩৫ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ১০ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় লেনদেন ছাঁড়িয়েছে দেড় হাজার কোটি টাকা।

রবিবার (০৭ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৬ পয়েন্টে। যা গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৩৫ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট ও ঈদের ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ১০ কার্যদিবসে সূচক বেড়েছে ৩১৩ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৫২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৭ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪ টি বা ৪৬.৮২ শতাংশের। আর দর কমেছে ১৬০ টি বা ৪০.৭১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৯ টি বা ১২.৪৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৫৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৬৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৮২ পয়েন্ট।