ফের নিখোঁজ অভিনেত্রী হিমির নানা, উদ্বিগ্ন পরিবার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি-র নানা আবারও নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তিনি হারিয়ে যান বলে জানা গেছে। নানার এই ঘটনায় ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী ও তার পরিবার।
নানার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হিমি। সেখানে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি তার নানা নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টে হিমি লেখেন, ...

ফেসবুক পোস্টে হিমি লেখেন, “আমার নানা আজ দুপুরে মুন্সীগঞ্জ ঢালিকান্দি পুরাবাজার থেকে হারিয়ে গেছেন। হারানোর সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি। তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে।”
তিনি আরও জানান, “কেউ সন্ধান পেলে দয়া করে ০১৭৫০১৫২৩১৩ নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরটি আমার নয়, অনুগ্রহ করে অপ্রয়োজনে কল করে বিরক্ত করবেন না। কোথাও দেখলে শুধু যোগাযোগ করবেন।”
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে হিমির নানার স্মৃতিভ্রংশের সমস্যা রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে নীল রঙের একটি পাঞ্জাবি ছিল। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী হিমি।