বিডি থাই ফুডের কারখানায় অন্য কোম্পানির উৎপাদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষ তাদের কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনায় অন্য দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি করা হয়েছে সজিব গ্রুপ ও এভারগ্রীন বেভারেজ লিমিটেড এর সঙ্গে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় সজিব গ্রুপ তাদের ‘উইংস” ব্র্যান্ডের কার্বনেটেড সফট ড্রিংকস উৎপাদন করবে। একইভাবে, এভারগ্রিন বেভারেজ লিমিটেড “সানক্রেস্ট” ব্র্যান্ডের কার্বনেটেড ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষ তাদের কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনায় অন্য দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি করা হয়েছে সজিব গ্রুপ ও এভারগ্রীন বেভারেজ লিমিটেড এর সঙ্গে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় সজিব গ্রুপ তাদের ‘উইংস” ব্র্যান্ডের কার্বনেটেড সফট ড্রিংকস উৎপাদন করবে। একইভাবে, এভারগ্রিন বেভারেজ লিমিটেড “সানক্রেস্ট” ব্র্যান্ডের কার্বনেটেড সফট ড্রিংকস উৎপাদন করবে একই কারখানার মাধ্যমে।
এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানই বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে নির্ধারিত উৎপাদন চুক্তির চার্জ পরিশোধ করবে, যা কারখানার ইউটিলিটি ব্যয়, বেতন ও মজুরি, ফ্যাক্টরি ওভারহেড এবং আর্থিক ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে।
বিডি থাই ফুড জানিয়েছে, এই দুটি চুক্তি কার্যকর হওয়ার ফলে তাদের কার্বনেটেড সফট ড্রিংকস উৎপাদন লাইন মোট সক্ষমতার ৭০ শতাংশ ব্যবহার হবে। অবশিষ্ট ৩০ শতাংশ সক্ষমতা ব্যবহার করা হবে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড “নেকটার” পণ্য উৎপাদনে। এর ফলে কারখানার উৎপাদন লাইন ১০০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে।
পরিচালনা পর্ষদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে কোম্পানির লাভজনকতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে শেয়ারহোল্ডার ও অন্যান্য স্টেকহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত থাকবে।