অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বাংলাদেশ সময় রবিবার রাতে ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয়। এতে ১০ কার্যদিবস পর সোমবার (০৮ জুন) পতন দেখে শেয়ারবাজার। তবে যুদ্ধ একদিনেই আপাতত শেষ হওয়ায় ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

মঙ্গলবার (০৯ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৯ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৩৩ পয়েন্ট।

তবে এর আগের ১০ কার্যদিবসে মাকসুদ কমিশনের অপসারণকে কেন্দ্র করে ৩১৩ পয়েন্ট বেড়েছিল। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বাংলাদেশ সময় রবিবার রাতে ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয়। এতে ১০ কার্যদিবস পর সোমবার (০৮ জুন) পতন দেখে শেয়ারবাজার। তবে যুদ্ধ একদিনেই আপাতত শেষ হওয়ায় ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

মঙ্গলবার (০৯ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৯ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৩৩ পয়েন্ট।

তবে এর আগের ১০ কার্যদিবসে মাকসুদ কমিশনের অপসারণকে কেন্দ্র করে ৩১৩ পয়েন্ট বেড়েছিল। এরমধ্যে ঈদের আগে ও পরে সমান ৫ কার্যদিবস করে উত্থান হয়।

আজ ডিএসইতে ১ হাজার ৩৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৩৯ লাখ টাকার বা ২৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৬ টি বা ৬১.৯৬ শতাংশের। আর দর কমেছে ১০০ টি বা ২৫.১৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০ টির, কমেছে ৭০ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩১৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৮৫ পয়েন্ট।