অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বাংলাদেশ সময় রবিবার রাতে ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয়। এতে ১০ কার্যদিবস পর সোমবার (০৮ জুন) পতন দেখে শেয়ারবাজার। তবে সেই যুদ্ধ একদিনেই শেষ হওয়ায় মঙ্গলবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এরপরে বুধবার (১০ জুন) ইরান-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ায় উত্থান থেকে পতনে নেমে যায় শেয়ারবাজার।

বুধবার (১০ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫১৭ পয়েন্টে। তবে সূচকটি দিনের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বাংলাদেশ সময় রবিবার রাতে ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয়। এতে ১০ কার্যদিবস পর সোমবার (০৮ জুন) পতন দেখে শেয়ারবাজার। তবে সেই যুদ্ধ একদিনেই শেষ হওয়ায় মঙ্গলবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এরপরে বুধবার (১০ জুন) ইরান-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ায় উত্থান থেকে পতনে নেমে যায় শেয়ারবাজার।

বুধবার (১০ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫১৭ পয়েন্টে। তবে সূচকটি দিনের শুরুতে উত্থানে ছিল এবং সে ধারায় অব্যাহত ছিল। এ সূচকটি আগের দিন বেড়েছিল ৩৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ২১০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৮৭ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭৭ কোটি ৭৯ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯ টি বা ৩৮.১১ শতাংশের। আর দর কমেছে ১৭৮ টি বা ৪৫.৫২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২৪৪ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৩ পয়েন্ট।