সোনার ভরি কমল প্রায় ২০ হাজার টাকা
অর্থ বানিজ্য ডেস্ক : দেশের বাজারে পরপর দুই দিন সোনার দাম কমেছে। বিশ্ববাজারে সোনা ও রুপার দর কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে ৬ জুন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা এবং ২ জুন ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে ঈদের পর মোট ভরিতে সোনার ...
অর্থ বানিজ্য ডেস্ক : দেশের বাজারে পরপর দুই দিন সোনার দাম কমেছে। বিশ্ববাজারে সোনা ও রুপার দর কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে ৬ জুন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা এবং ২ জুন ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে ঈদের পর মোট ভরিতে সোনার দাম কমেছে ১৯ হাজার ৭৭১ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে রুপার দাম ভরিতে কমেছে ৫৮ টাকা। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা।
বিশ্ববাজারে গত ৩০ দিনে সোনার দাম আউন্সপ্রতি ৫৮৭ ডলার কমেছে। বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৮৯ ডলার, যা চলতি বছরের জানুয়ারিতে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় উঠেছিল।
