সাপ্তাহিক লেনদেনের ১৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৪৩৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ১৬.২৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ১৬.২৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৪৩৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ১৬.২৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ১৬.২৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৭ কোটি৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.১৬%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - ডমিনেজের ২.০৯%, আইপিডিসির ১.৭৬%, সান লাইফ ইন্স্যুরেন্সের ১.৬২%, সামিট অ্যালায়েন্স পোর্টের ১.৬১%, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ১.৫০%, জেনেক্স ইনফোসিসের ১.৪৭%, পিপলস ইন্স্যুরেন্সের ১.৩৭%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৩৬% ও বিডি থাই ফুডের ১.৩৪% লেনদেন হয়েছে।