২০২৫ সালের আর্থিক হিসাব পর্যালোচনায় নন-লাইফ বীমা খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স–এর পরিশোধিত মূলধন ও স্থায়ী সম্পদ ব্যবস্থাপনায় একাধিক গুরুতর অনিয়ম ও বিধি লঙ্ঘনের তথ্য উঠে এসেছে বলে নিরীক্ষক প্রতিবেদনে জানানো হয়েছে।

নিরীক্ষক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রণী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন বর্তমানে ৩৬ কোটি ১ লাখ ৮৬ হাজার ৯৮০ টাকা। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায় রয়েছে মাত্র ২৭.৭৫ শতাংশ শেয়ার। অথচ নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিশোধিত মূলধন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী উদ্যোক্তা ...

২০২৫ সালের আর্থিক হিসাব পর্যালোচনায় নন-লাইফ বীমা খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স–এর পরিশোধিত মূলধন ও স্থায়ী সম্পদ ব্যবস্থাপনায় একাধিক গুরুতর অনিয়ম ও বিধি লঙ্ঘনের তথ্য উঠে এসেছে বলে নিরীক্ষক প্রতিবেদনে জানানো হয়েছে।

নিরীক্ষক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রণী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন বর্তমানে ৩৬ কোটি ১ লাখ ৮৬ হাজার ৯৮০ টাকা। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানায় রয়েছে মাত্র ২৭.৭৫ শতাংশ শেয়ার। অথচ নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিশোধিত মূলধন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে কোম্পানিটিতে বিদ্যমান বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নিয়ম অনুযায়ী একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা হওয়া বাধ্যতামূলক হলেও অগ্রণী ইন্স্যুরেন্স সেই নির্ধারিত সীমার নিচে রয়েছে।

অন্যদিকে, কোম্পানিটির স্থায়ী সম্পদের পরিমাণ ১২ কোটি ৬৭ লাখ ৭৭ হাজার ১৬২ টাকা হলেও নিরীক্ষায় দেখা গেছে, অগ্রণী ইন্স্যুরেন্স বিস্তারিত তথ্যসংবলিত কোনো সুষ্ঠু ফিক্সড অ্যাসেট রেজিস্টার সংরক্ষণ করছে না। পাশাপাশি সম্পদগুলোকে সঠিকভাবে শনাক্ত ও ট্র্যাক করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন কোডও বরাদ্দ করা হয়নি, যা আন্তর্জাতিক হিসাব মানদণ্ড অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি সম্পদের তালিকা সরবরাহ করেছে, তবে সেই তালিকার ভিত্তিতে কেবলমাত্র প্রধান কার্যালয়ে অবস্থিত সম্পদগুলোর অস্তিত্ব যাচাই করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারদর দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়।