বিবাহবিচ্ছেদ নয়, সম্পর্ক রক্ষার চেষ্টায় বিজয়–সঙ্গীতা
বিচ্ছেদের পথে নয়, বরং স্ত্রীর সঙ্গে সম্পর্ক মেরামতের দিকেই এগোচ্ছেন তামিল চলচ্চিত্র তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়—এমন জল্পনাই এখন ঘুরপাক খাচ্ছে বিনোদন ও রাজনৈতিক মহলে।
একাধিক সূত্রের দাবি, বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম-এর মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা চলছে। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তাঁরা আবার সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন বলেও শোনা যাচ্ছে। যদিও আগামী ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আলোচনা চলছে, তবে নীরব দু’পক্ষই :
সংবাদমাধ্যমকে সূত্র ...

সংবাদমাধ্যমকে সূত্র মারফত জানানো হয়েছে, সম্প্রতি দম্পতির মধ্যে হওয়া আলোচনার ধরন বদলেছে। যেখানে আগে ছিল বিরোধ ও অভিযোগ, সেখানে এখন সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে। এই পরিবর্তনের জেরেই আদালতের বাইরে সমঝোতার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে বিজয় বা সঙ্গীতা—কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।
পরিবারের মধ্যস্থতার গুঞ্জন :
আরও শোনা যাচ্ছে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর দু’পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছেন। যদিও এই দাবির পক্ষে এখনও কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি।
গুঞ্জনের সূত্রপাত যেভাবে :
এক সময় একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি নজরে আসে। সেই সময় থেকেই বিজয় ও সঙ্গীতার দাম্পত্যজীবন নিয়ে জল্পনা শুরু হয়। পরে রাজনৈতিক প্রচারের মধ্যেই তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন করার খবর প্রকাশ্যে আসে। আবেদনে দু’জনের মধ্যে মতপার্থক্যের কথাই উল্লেখ করা হয়েছিল বলে জানা যায়।
এ সময় অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ায়, যদিও সে সব দাবি কখনওই নিশ্চিত হয়নি।
ব্যক্তিগত জীবন :
উল্লেখ্য, সঙ্গীতা লন্ডনে বসবাসকারী শ্রীলঙ্কার তামিল পরিবারের মেয়ে। ১৯৯৯ সালের অগস্ট মাসে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়। দীর্ঘদিন ধরেই তিনি প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। এই দম্পতির দুই সন্তান—জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা।
অপেক্ষা ১৫ জুনের শুনানির :
এই মুহূর্তে তাঁদের সম্পর্ক জোড়া লাগার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে সব জল্পনার অবসান ঘটবে কি না, তা স্পষ্ট হবে ১৫ জুনের আদালতের শুনানির পরই। তখনই জানা যাবে, এই দম্পতি বিচ্ছেদের পথেই থাকছেন, নাকি নতুন করে সম্পর্কের অধ্যায় শুরু করতে চলেছেন।