অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার সম্ভাবনা ও বাজেটকে কেন্দ্র করে শেষ ৩ কার্যদিবস উত্থান হয় দেশের শেয়ারবাজারে। তবে মঙ্গলবার পতনে ফিরেছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

মঙ্গলবার (১৬ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬০৬ পয়েন্টে। যা আগের ৩ কার্যদিবসের উত্থানের মধ্যে সোমবার ১৫ পয়েন্ট, রবিবার ১০৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ১৯৬ কোটি ...

আজ ডিএসইতে ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৬০ কোটি ১ লাখ টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৯ টি বা ২৭.৫৩ শতাংশের। আর দর কমেছে ২৪০ টি বা ৬০.৬১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৮৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৪২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮ টির, কমেছে ১২৩ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২৭২ পয়েন্টে।