অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাজারে পরোটার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি নতুন একটি পরোটা উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় গাজীপুরে অবস্থিত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাজারে পরোটার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি নতুন একটি পরোটা উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় গাজীপুরে অবস্থিত কারখানায় একটি নতুন পরোটা উৎপাদন লাইন ক্রয় ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান বাজার চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উৎপাদন লাইন চালু হলে পরোটা উৎপাদনের সামগ্রিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে বাজারে পণ্যের সরবরাহ আরও শক্তিশালী হবে এবং বাড়তে থাকা ভোক্তা চাহিদা মেটানো সহজ হবে।

তবে নতুন উৎপাদন লাইনের সম্ভাব্য বিনিয়োগ ব্যয়, স্থাপনকাল বা উৎপাদন সক্ষমতা কতটা বৃদ্ধি পাবে—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত কোম্পানির চলমান ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনারই অংশ।