ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়ন জোরদারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে বিএপিএলসি’র একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএসইসির এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সভায় বিএসইসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়ন জোরদারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে বিএপিএলসি’র একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএসইসির এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সভায় বিএসইসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিএপিএলসি’র পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সেক্রেটারি জেনারেল মো: আমজাদ হোসেন সভায় অংশগ্রহণ করেন।
সভায় শেয়ারবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের শেয়ারবাজারে ভালো ও সক্ষম কোম্পানির তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়। বিএপিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, দেশের অনেক ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের সংগঠন হিসেবে বিএপিএলসি এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে চায়।
এ সময় নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাসমূহ সমাধানের জন্য বিএপিএলসি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। জবাবে বিএসইসি শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেয়।