সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৪-১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৩৯.৭১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ন্যাশনাল ফিড মিলসের ২৮.৪৮ শতাংশ, এসএস স্টিলের ২৭.৭৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২৫.৩০ শতাংশ, আইপিডিসির ২৪.৮৯ শতাংশ, ইসলামী ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৪-১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৩৯.৭১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ন্যাশনাল ফিড মিলসের ২৮.৪৮ শতাংশ, এসএস স্টিলের ২৭.৭৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২৫.৩০ শতাংশ, আইপিডিসির ২৪.৮৯ শতাংশ, ইসলামী ব্যাংকের ১৯.৫৯ শতাংশ, শার্প ইন্ড্রাস্ট্রিজের ১৪.২০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৩.৯৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৩.১৮ শতাংশ ও ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ডের ১৩.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।