অর্থ বাণিজ্য প্রতিবেদক :   ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)–এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ জুন রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ। এ সময় বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব এবং কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএমসহ কমিশনের নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই’র পক্ষ থেকে বৈঠকে অংশ নেন ...

ডিএসই’র পক্ষ থেকে বৈঠকে অংশ নেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়ন, বাজারের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সব ধরনের অনিয়ম ও বাজার কারসাজি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাজার কারসাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ডিএসই কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে বিএসইসিকে অবহিত করা হয়। পাশাপাশি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন বদ্ধপরিকর বলে বৈঠকে জানানো হয়।

এছাড়া আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practices) অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও জোরদার করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়েও আলোচনা করা হয়।