শেয়ারবাজার–সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। তিনি বর্তমান বিচারক আফিয়া বেগম–এর স্থলাভিষিক্ত হবেন।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ–এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

এর আগে মো. সাব্বির ফয়েজ ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের ষষ্ঠ বিচারক হিসেবে তিনি আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ...

শেয়ারবাজার–সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। তিনি বর্তমান বিচারক আফিয়া বেগম–এর স্থলাভিষিক্ত হবেন।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ–এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

এর আগে মো. সাব্বির ফয়েজ ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের ষষ্ঠ বিচারক হিসেবে তিনি আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বদলির আদেশে আফিয়া বেগমকে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনাল–এর বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালের ২১ জুন এ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। প্রথম বিচারক ছিলেন মো. হুমায়ুন কবির। পরবর্তীতে পর্যায়ক্রমে মো. আকবর আলী শেখ, রৌশন জাহান, এ কে এম শহিদুল ইসলাম ও আফিয়া বেগম দায়িত্ব পালন করেন।