অর্থ বাণিজ্য প্রতিবেদক :   সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া ৮২ শতাংশের বেশি কোম্পানির দর কমেছে।

সোমবার (২২ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৫৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৮৭৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া ৮২ শতাংশের বেশি কোম্পানির দর কমেছে।

সোমবার (২২ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৫৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৮৭৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৬ কোটি ৩৭ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬ টি বা ৯.২৫ শতাংশের। আর দর কমেছে ৩১৯ টি বা ৮২.০১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৭৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১৭৪ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৮২ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১০৪ পয়েন্ট।