মুক্তির আগেই বড় ধাক্কা খেল ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমার-এর বহু প্রতীক্ষিত এই অ্যাকশন-কমেডি ছবিকে ছাড়পত্র দিলেও প্রায় ১৪টি কাট আর একাধিক সংলাপ বদলের নির্দেশ দিয়েছে Central Board of Film Certification (সিবিএফসি)। সেন্সর বোর্ডের আপত্তির কেন্দ্রে—নায়িকাদের সাহসী দৃশ্য, অশালীন ভাষা ও কিছু বিতর্কিত সংলাপ।

কী নিয়ে আপত্তি সেন্সর বোর্ডের?

সূত্রের খবর, ছবির একটি দশ সেকেন্ডের টানা দৃশ্য পুরোপুরি ছেঁটে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি দিশা পটানী ও জ্যাকলিন ফার্নান্ডেজ-এর বিকিনি পরা দৃশ্য ...

মুক্তির আগেই বড় ধাক্কা খেল ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমার-এর বহু প্রতীক্ষিত এই অ্যাকশন-কমেডি ছবিকে ছাড়পত্র দিলেও প্রায় ১৪টি কাট আর একাধিক সংলাপ বদলের নির্দেশ দিয়েছে Central Board of Film Certification (সিবিএফসি)। সেন্সর বোর্ডের আপত্তির কেন্দ্রে—নায়িকাদের সাহসী দৃশ্য, অশালীন ভাষা ও কিছু বিতর্কিত সংলাপ।

কী নিয়ে আপত্তি সেন্সর বোর্ডের?

সূত্রের খবর, ছবির একটি দশ সেকেন্ডের টানা দৃশ্য পুরোপুরি ছেঁটে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি দিশা পটানী ও জ্যাকলিন ফার্নান্ডেজ-এর বিকিনি পরা দৃশ্য এবং নিতম্বের বিভিন্ন অ্যাঙ্গেলের ক্লোজ় শটকে ‘অশ্লীল’ বলে দাবি করেছে বোর্ড। ফলে ওই সব শট রাখার অনুমতি মেলেনি।

সংলাপেও বড়সড় বদল

শুধু দৃশ্য নয়, সংলাপ নিয়েও কাঁচি চালিয়েছে সিবিএফসি। অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে কয়েকটি ডায়ালগ বাদ দেওয়া হয়েছে, আবার কিছু সংলাপে আনা হয়েছে পরিবর্তন।

‘কালো হয়ে জন্মেছে, সে তো কয়লা’—এই সংলাপকে বর্ণবৈষম্য উসকে দেয় বলে আপত্তি জানিয়ে বদলে ব্যবহার করতে বলা হয়েছে ‘সাদা পয়দা হুয়া হ্যায়, নমুনা হুয়া হ্যায়’।

‘ইজ্জত লে লো’ বদলে ‘ইয়ে আপকে সাথ জানে কো…’।

‘গোর্খা রেজিমেন্ট’ শব্দবন্ধের জায়গায় রাখতে হবে ‘তুম আর্মি সে হো’।

সাবটাইটেলে ‘জেনারেল’ শব্দের বদলে ‘অফিসার’ বা ‘স্যার’ ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও যে বিষয়গুলি বাদ

‘পানি অফ কাশ্মীর’ সংলাপ পুরোপুরি মুছে ফেলার নির্দেশ এসেছে। ‘কুরবানি’ শব্দ ব্যবহারের ক্ষেত্রেও আপত্তি জানিয়ে সংলাপ বদলের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি একটি দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি রয়েছে বলেও দাবি করেছে বোর্ড—সেই দৃশ্যও বাদ দিতে হবে।

তুরুপের তাসেই কি কোপ?

টানা কয়েকটি ছবি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায়, এ বছর অক্ষয়ের তুরুপের তাস হিসেবেই ধরা হচ্ছিল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-কে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে আবারও ফিরছে পুরনো নস্টালজিয়া, সঙ্গে বড় তারকাবহর। কিন্তু মুক্তির ঠিক আগে সেন্সরের এই কড়াকড়িতে ছবির চূড়ান্ত রূপ কতটা বদলায়, এখন সেটাই দেখার।

সব মিলিয়ে, ১৪টি পরিবর্তনের শর্ত মেনেই প্রেক্ষাগৃহে আসতে হবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। দর্শকের সামনে শেষ পর্যন্ত কী রূপে হাজির হয় অক্ষয়ের এই বাজিমাতের চেষ্টা—সেটাই এখন বড় প্রশ্ন।