অর্থ বাণিজ্য প্রতিবেদক :   সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়। তবে পরেরদিন ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া ৭০ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

মঙ্গলবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬০৫ পয়েন্টে। যা সোমবার ৮৬ পয়েন্ট ও রবিবার ২১ পয়েন্ট কমেছিল। আজ ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়। তবে পরেরদিন ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া ৭০ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

মঙ্গলবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬০৫ পয়েন্টে। যা সোমবার ৮৬ পয়েন্ট ও রবিবার ২১ পয়েন্ট কমেছিল। আজ ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৭৬ কোটি ৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭ কোটি ৭১ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৯ টি বা ৭০.৬৩ শতাংশের। আর দর কমেছে ৫৫ টি বা ১৩.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬১ টি বা ১৫.৪৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৮ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১১৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৭৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৬৮ পয়েন্ট।