২০৩০ বিশ্বকাপেও খেলার ইঙ্গিত মেসির
২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। ছয়টি বিশ্বকাপে তার মোট গোল এখন ১৮, যার মাধ্যমে ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। অনেকের ধারণা ছিল, এটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ। তবে জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এই আর্জেন্টাইন অধিনায়ক।
৩৯ বছরে পা দিয়েও অবসরের প্রশ্নে অনাগ্রহী মেসি বলেন, আপাতত ভবিষ্যৎ নয়—তিনি বর্তমানেই মনোযোগী। শারীরিকভাবে ভালো থাকা এবং দলের জন্য অবদান রাখতে পারা পর্যন্ত ...
২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। ছয়টি বিশ্বকাপে তার মোট গোল এখন ১৮, যার মাধ্যমে ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। অনেকের ধারণা ছিল, এটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ। তবে জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এই আর্জেন্টাইন অধিনায়ক।
৩৯ বছরে পা দিয়েও অবসরের প্রশ্নে অনাগ্রহী মেসি বলেন, আপাতত ভবিষ্যৎ নয়—তিনি বর্তমানেই মনোযোগী। শারীরিকভাবে ভালো থাকা এবং দলের জন্য অবদান রাখতে পারা পর্যন্ত খেলে যাওয়ার কথাও জানান তিনি।
চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিকের নজির গড়েন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।
৩৯তম জন্মদিনে আর্জেন্টিনার ক্যাম্প থেকে নিজের ফিটনেস অনুশীলনের ভিডিও শেয়ার করে মেসি জানান দেন, শারীরিক প্রস্তুতিতেই তার দীর্ঘ ক্যারিয়ারের রহস্য।
এদিকে গ্রুপ জে-তে এক ম্যাচ হাতে রেখেই নক-আউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারকাদের বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। বর্তমান ফর্মে শিরোপার দৌড়ে আর্জেন্টিনাকে অন্যতম বড় দাবিদার হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।