অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহে (২১-২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৩.৫৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সোনারগাঁও টেক্সটাইলের ২০.০০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.২১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১২.৪৩ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২১-২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৩.৫৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সোনারগাঁও টেক্সটাইলের ২০.০০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.২১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১২.৪৩ শতাংশ, শার্প ইন্ড্রাস্ট্রিজের ১১.৯৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১১.৫৮ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১০.৫৮ শতাংশ, আজিজজ পাইপের ৯.৭৩ শতাংশ ও আরামিটের ৯.৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।