বিপিজিএ’র নতুন সভাপতি মোহাম্মদ ইউনুছ, সম্পাদক সিফাত
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শনিবার (২৭ জুন) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এর মাধ্যমে অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতি এবং এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শনিবার (২৭ জুন) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এর মাধ্যমে অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতি এবং এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশে পেশাদার গলফের উন্নয়নে কাজ করবেন।
কমিটিতে সহ-সভাপতি পদে ড. আফশান আনিস, যুগ্ম সম্পাদক পদে মো. মুসা এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল কবির নির্বাচিত হয়েছেন।
এছাড়া ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.), বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মো. দুলাল হোসেন, শহীদ, মো. ইসমাইল হোসেন, মো. সজিব আলী এবং নাদিম হোসেন।
বিপিজিএ নির্বাচন কমিশন ২০২৪–২০২৬ মেয়াদের বিদায়ী নির্বাহী কমিটি, নির্বাচন আপিল কমিটি, সকল প্রার্থী, ভোটার এবং সদস্যদের একটি অবাধ, সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনে সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটি ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশে পেশাদার গলফের প্রসার, পেশাদার গলফারদের কল্যাণ নিশ্চিত করা, আরও বেশি প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি, তরুণ প্রতিভা বিকাশে উৎসাহ প্রদান এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।