ডিএসইতে টানা ৫ কার্যদিবস উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহে টানা ৩ কার্যদিবস উত্থান দিয়ে শেষ হয়। এরপরে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়েছে। যা সোমবারও বিদ্যমান ছিল। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (২৯ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭২৩ পয়েন্টে। যা আগের ৪ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার ৬৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ৩৫১ ...

আজ ডিএসইতে ১ হাজার ৩৫১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৭১ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৯ কোটি ৫২ লাখ টাকার বা ১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮ টি বা ৪৪.৬১ শতাংশের। আর দর কমেছে ১৫৮ টি বা ৩৯.৬০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৭৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ১০৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৫২ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ২০৫ পয়েন্ট।