ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স–এর লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ও প্রিমিয়াম আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের সমন্বিত লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪১,৯৯৬.৭৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯,৫৬০.৭৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স–এর লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ও প্রিমিয়াম আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের সমন্বিত লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪১,৯৯৬.৭৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯,৫৬০.৭৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ২,২৬৯.০৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ১,৯৮৩.০৩ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে নিট প্রিমিয়াম আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২,২০১.৪৭ কোটি টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২,২৮৮.০৫ কোটি টাকা। ফলে মোট ব্যয়ের ক্ষেত্রে আগের বছরের তুলনায় কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের মতে, লাইফ ফান্ডের পরিমাণ বৃদ্ধি, প্রিমিয়াম আয়ের ঊর্ধ্বগতি এবং ব্যয় নিয়ন্ত্রণে উন্নতি—এই তিনটি সূচকই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক অবস্থার ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়। এতে করে কোম্পানিটির দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা ও গ্রাহক আস্থার ভিত্তি আরও শক্তিশালী হতে পারে।