যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’ মুক্তির আগেই চর্চায়। লড়াইয়ের দৃশ্যে আলিয়া ভট্ট কতটা মানানসই—তা নিয়ে প্রশ্ন থাকলেও, পারিশ্রমিকের নিরিখে বলিউডের প্রথম সারির নায়িকাদের অনেকটাই পিছনে ফেলেছেন তিনি।

শোনা যাচ্ছে, ‘আলফা’ ছবির জন্য আলিয়া পারিশ্রমিক পেয়েছেন প্রায় ২৫ কোটি টাকা। এর ফলে দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কইফের থেকেও এগিয়ে গেলেন তিনি। আগে ছবিপিছু ক্যাটরিনা যেখানে নিতেন প্রায় ১৫ কোটি, দীপিকার পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।

এই ছবিতে আলিয়ার বাবার চরিত্রে ...

এই ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর তাঁর কেরিয়ারে নতুন গতি এসেছে। ‘আলফা’ ছবির জন্য তিনি পাচ্ছেন আনুমানিক ৬ কোটি টাকা।

যশরাজ ফিল্মসের হাত ধরেই বলিউডে পা রাখা শর্বরী ওয়াঘ এই ছবিতে পাচ্ছেন প্রায় ৩ কোটি টাকা। একই অঙ্কের পারিশ্রমিক নাকি পেয়েছেন অনিল কপূরও।

এ ছাড়াও ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। ‘ওয়ার’-এর পর ফের স্পাই ইউনিভার্সে তাঁর উপস্থিতি নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। সব মিলিয়ে ২০২৬ সালের ৩ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে বহু প্রতীক্ষিত এই ছবি।