বাজেটে শেয়ারবাজারবান্ধব উদ্যোগে বিএমবিএর কৃতজ্ঞতা
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারবান্ধব উদ্যোগে সরকারের প্রতি কৃতজ্ঞতা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে গৃহীত বিভিন্ন ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপের জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।
সংস্থাটির মতে, সময়োপযোগী ও বাস্তবধর্মী এসব উদ্যোগ দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ...
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারবান্ধব উদ্যোগে সরকারের প্রতি কৃতজ্ঞতা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে গৃহীত বিভিন্ন ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপের জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।
সংস্থাটির মতে, সময়োপযোগী ও বাস্তবধর্মী এসব উদ্যোগ দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশেষভাবে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-তে সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে কর ছাড়, লভ্যাংশ সংক্রান্ত সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয়কে উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে অভিহিত করেছে অ্যাসোসিয়েশনটি। এসব দূরদর্শী সিদ্ধান্তের জন্য সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া ভবিষ্যতেও পুঁজিবাজারের আধুনিকায়ন, একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সরকারের সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়নে সকল অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।