অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আর্থিক সচেতনতা বাড়াতে প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ জুলাই ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রায় একশ শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান আর্থিক সাক্ষরতার মৌলিক ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আর্থিক সচেতনতা বাড়াতে প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ জুলাই ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রায় একশ শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান আর্থিক সাক্ষরতার মৌলিক ধারণা বিষয়ে আলোচনা করেন। এছাড়া অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ লুৎফুল কবির বিনিয়োগ ঝুঁকি ও বিনিয়োগকারী সুরক্ষা বিষয়ে বক্তব্য দেন। বিএসইসির কমিশনার মোহাম্মদ নাফিজ আল তারিক ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের প্রাথমিক ধারণা, বিনিয়োগের ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের অধিকার ও সুরক্ষা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশল এবং সচেতনভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিএসইসির কমিশনার মোহাম্মদ নাফিজ আল তারিক বক্তব্য দেন। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

বিএসইসি জানিয়েছে, ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।