দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটের বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়া (ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর—ডিসিপি)–এর আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইটালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রেনাটার ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ জিএমপি) অনুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন কেন্দ্রে তৈরি করা হবে।

রেনাটা পিএলসি জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় বাজারগুলোতে থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত ...

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটের বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়া (ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর—ডিসিপি)–এর আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইটালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রেনাটার ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ জিএমপি) অনুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন কেন্দ্রে তৈরি করা হবে।

রেনাটা পিএলসি জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় বাজারগুলোতে থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত লেভোথাইরক্সিনের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতেই তারা এই উদ্যোগ নিয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, ইউরোপের একাধিক দেশে একযোগে এই অনুমোদন পাওয়া রেনাটার আন্তর্জাতিক বাজারে উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক ওষুধ রপ্তানিতে কোম্পানিটির অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে।