ডিএসইতে ছয় কার্যদিবস পর পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত ৬ কার্যদিবস টানা উত্থানে ২০৯ পয়েন্ট বাড়ে। এরপরে বৃহস্পতিবার পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৪৪ পয়েন্টে। যা আগের ৬ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে মঙ্গলবার ৪০ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট, রবিবার ৬৭ পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত ৬ কার্যদিবস টানা উত্থানে ২০৯ পয়েন্ট বাড়ে। এরপরে বৃহস্পতিবার পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৪৪ পয়েন্টে। যা আগের ৬ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে মঙ্গলবার ৪০ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট, রবিবার ৬৭ পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ৬ কার্যদিবসে এ সূচকটি বাড়ে ২০৯ পয়েন্ট।
আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ১০ লাখ টাকার বা ৯ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩ টি বা ৪১.৩৭ শতাংশের। আর দর কমেছে ১৮৫ টি বা ৪৬.৯৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৬৮ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪০৮ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৯৮ পয়েন্ট।
