বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু-র তত্ত্বাবধানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৭৬ জন ...

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু-র তত্ত্বাবধানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। এর মধ্যে ৪৬৩টি ব্যালট বৈধ এবং ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এবারের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিপাড়া ছিল উৎসবের আমেজে। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে—আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সরগরম হয়ে ওঠে পুরো চলচ্চিত্রাঙ্গন।

নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী দুই বছরের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশাই করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।