সোমবারও শেয়ারবাজারে উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয়। তবে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়েছে। যা সোমবারও অব্যাহত ছিল। তবে এদিন কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮০০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৪ পয়েন্ট।
আজ ডিএসইতে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫৩০ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয়। তবে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়েছে। যা সোমবারও অব্যাহত ছিল। তবে এদিন কমেছে লেনদেনের পরিমাণ।
সোমবার (৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮০০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৪ পয়েন্ট।
আজ ডিএসইতে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫৩০ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৩ কোটি ৫১ লাখ টাকার বা ৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৭ টি বা ৪৫.১৫ শতাংশের। আর দর কমেছে ১৫৫ টি বা ৩৯.৫৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৮.১১ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৫ টির, কমেছে ৯৩ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৯০ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।