শেয়ারবাজারে পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়। যা সোমবারও অব্যাহত ছিল। তবে মঙ্গলবার পতনে নেমেছে। এছাড়া কমেছে লেনদেনের পরিমাণ।
মঙ্গলবার (৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৮১ পয়েন্টে। যা আগের দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ৩৮৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়। যা সোমবারও অব্যাহত ছিল। তবে মঙ্গলবার পতনে নেমেছে। এছাড়া কমেছে লেনদেনের পরিমাণ।
মঙ্গলবার (৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৮১ পয়েন্টে। যা আগের দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ৩৮৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮ কোটি ৫৩ লাখ টাকার বা ২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬০ টি বা ৪১.০৩ শতাংশের। আর দর কমেছে ১৮০ টি বা ৪৬.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৮২ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১০০ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৩৩ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ১৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৭৪ পয়েন্ট।