রাইটস শেয়ার ইস্যুর অনুমোদন পেল ইউসিবি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে নতুন মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত কমিশন সভায় শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্যাংকটির রাইটস শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ১০ (দশ) টাকা অভিহিত মূল্যের মোট ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যুর জন্য আবেদন করে। প্রস্তাব অনুযায়ী, ১:২ অনুপাতে—অর্থাৎ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে নতুন মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত কমিশন সভায় শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্যাংকটির রাইটস শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ১০ (দশ) টাকা অভিহিত মূল্যের মোট ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যুর জন্য আবেদন করে। প্রস্তাব অনুযায়ী, ১:২ অনুপাতে—অর্থাৎ প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার—প্রতিটি শেয়ার ১০ টাকায় ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহ করবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যু থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও আর্থিক সক্ষমতা জোরদারের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।