বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’–এ অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি শুটিং শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শাহরুখ শুধু সহ-অভিনেতা নন, মেয়ে সুহানা খানের জন্য একজন নিবেদিতপ্রাণ গাইডও।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার–কে দেওয়া সাক্ষাৎকারে খরাজ জানান, ছবিতে তার চরিত্র ছোট হলেও শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। তার ভাষায়, “শাহরুখ কাজ ছাড়া আর কিছুই বোঝেন না। সেটে সব সময় চরিত্র ও কাজ নিয়েই থাকেন।”

সুহানার প্রথম বড়পর্দার সিনেমা ...

সুহানার প্রথম বড়পর্দার সিনেমা হওয়ায় শাহরুখ তাকে প্রতিটি দৃশ্যে নিজে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন বলেও জানান খরাজ। তিনি বলেন, “একটি দৃশ্যে কীভাবে শুয়ে থাকতে হবে, মাথা কীভাবে রাখতে হবে—সব নিজেই করে দেখাচ্ছিলেন। একজন বাবা ও অভিনেতা—দুই ভূমিকাতেই তিনি সমান যত্নশীল।”

খরাজ জানান, ছবিতে তার বেশিরভাগ দৃশ্যই সুহানার সঙ্গে। শাহরুখের সঙ্গেও পর্দা ভাগ করেছেন তিনি। শুটিং শেষে শাহরুখের কাছ থেকে একটি অটোগ্রাফও নিয়েছেন। একই সঙ্গে শাহরুখ তার অভিনয়ের প্রশংসা করেছেন বলেও জানান এই অভিনেতা।

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের।